,

গুঞ্জনের মাঝেই বিন সালমানের ছবি প্রকাশ করলো সৌদি গণমাধ্যম

news-image

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে আসা ছেড়ে দিয়েছেন বা নিহত হয়েছেন এমন গুঞ্জনের মাঝেই ক্রাউন প্রিন্সের ছবি প্রকাশ করলো সৌদি গণমাধ্যম আর রিয়াদ। তবে ছবিটি কোথায় কখন তুলা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। আর রিয়াদ সংবাদপত্র তাদের টুইটারে ছবিটি প্রকাশ করে। এর আগে ছবিটি কোথাও প্রকাশ হয়নি। খবর: জিও নিউজ উর্দু

ছবিতে তাকে মিশরের সেনা শাসক আব্দেল ফাত্তাহ আস সিসি ও বাহরাইনের বাদশাহ হামদ বিন ঈসা আল খলিফার কাধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় বিন সালমান ক্যাপ পরিহিত ছিলেন। তাদের সঙ্গে আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদও ছিলেন।

উল্লেখ্য, এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালামানের খোঁজ পাওয়া যাচ্ছে না এমন খবর দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুটনিক ইন্টারন্যাশনাল দুটি ইরানি মিডিয়ার বরাতে বলছে, বেশ কিছুদিন ধরে তিনি জনসমক্ষে আসছেন না। এমনকি ইরানি মিডিয়া প্রেসটিভি ও ফার্সি মিডিয়া, ফার্স ও খিহানের উল্লেখ করে স্পুটনিক বলছে, গত মাসে সৌদি আরবে যে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তখন ক্রাউন প্রিন্স নিহত হয়ে থাকতে পারেন। এমনকি এধরনের অভ্যুত্থানের সময় সৌদি বাদশাহ সালমান একটি সামরিক বাঙ্কারে আশ্রয় নেন। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষ শুরু হয়। রিয়াদে রাজপ্রাসাদের কাছে একটি ড্রোন উড়তে দেখে তা গুলি করে নামানো হয় বলে সৌদি মিডিয়াগুলো এর আগে খবর দিয়েছিল। ক্রাউন প্রিন্সকে সে সময় একটি মার্কিন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় বলে এক সৌদি বিশ্লেষক আল-আহমেদ দাবি করছেন। তবে সৌদি কর্মকর্তারা রয়টারকে জানান, ওই ঘটনার সময় বাদশাহ সালমান রাজপ্রাসাদে ছিলেন না। গত ২১ এপ্রিলে ওই অভ্যুত্থানের সময় ক্রাউন প্রিন্সের শরীরে দুটি গুলি লাগে। এ খবর গোয়েন্দাদের মাধ্যমে আরেকটি আরব দেশকে জানানো হয়।

সাধারণত ক্রাউন প্রিন্স প্রায়শ মিডিয়ার সামনে আসেন কিন্তু গত ২৭ দিন ধরে তিনি জনসমক্ষে আসছেন না। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত এপ্রিল মাসের শেষ দিকে যখন সৌদি আরব সফর করেন তখন ক্রাউনপ্রিন্সকে দেখা যায়নি। এসব ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ কোনো ধরনের বক্তব্য রাখেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর