,

সাংবাদিক নির্যাতন প্রমাণ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সাংবাদিক নির্যাতানের ঘটনা প্রমাণিত হলে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আইন কারো উর্ধ্বে নয়। পুলিশ, সেনাবাহিনী বা রাজনীতিবিদ যেই হোক না কেন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেই।

শনিবার (১৯ মে) দুপুরে, রাজধানীতে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

আসাদুজ্জামান খান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমি একটাই কথা বলতে পারি, দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। নির্বাচনের আগের অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রীও আমাদের সেই রকম দিকনির্দেশনা দিয়েছেন।

এর আগে, মন্ত্রী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলণের উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাযলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দাস এবং সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পালসহ অনেকে। সূত্র: ডিবিসি নিউজ , প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর