,

আফগানিস্তানে খেলা চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরে ক্রিকেট ম্যাচ চলাকালে একটি স্টেডিয়ামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত ও প্রায় ৪৩ জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে এ হামলার ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে টুর্নামেন্টের আয়োজক হেদায়েতুল্লাহ জহির এবং লাঘমান প্রদেশের মেহতারলাম শহরের উপ-মেয়র ড. নিকালও রয়েছেন। জানা যায়, রমজান মাস উপলক্ষে স্থানীয় কয়েকটি টিম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এ ব্যাপারে প্রদেশ সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগাইনি জানান, শহরের একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচটির আয়োজন করা হয়, যেখানে অনেক দর্শক উপস্থিত হয়েছিল। খেলা চলাকালে ওই হামলা চালানো হয়। সূত্র: টোলো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর