,

বাপ্পি-মিমের ‘দাগ’র প্রথম গান মুক্ত (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত জুটি বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দাগ’ ছবির প্রথম গান অনলাইনে মুক্ত হলো। গানের শিরোনাম ‘তুমি বাঁধনি আমাকে’।

লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনকচাঁপা ও আতিক হাসান। সঙ্গীতায়োজনে ছিলেন আলী আকরাম শুভ।

রোমান্টিক গানটির সঙ্গে মনোরম সব লোকেশনে পারফর্ম করেছেন বাপ্পি-মিম। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে পরিচালক তারেক সিকদার নির্মাণ করেছেন ‘দাগ’। ছবিতে আরও একজন নায়িকা আছেন তিনি হলেন আঁচল। ছবিতে আঁচল ও মিম দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন।

ছবিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন মিম। খুব সাদামাটা একটি মেয়ে। যার আঁকা ছবি দেখে তার খোঁজে লন্ডন থেকে বাপ্পি ছুটে আসে। আঁচলের চরিত্রটি খুব চঞ্চল একজন মেয়ের। সেও বাপ্পিকে ভালোবেসে ফেলে। কিন্তু বাপ্পি ভালোবাসে মিমকে। নানা টানা-পোড়েনের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যায়।

‘দাগ’ ছবির কাহিনি লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানালেন পরিচালক। এর আগে বাপ্পি-মিমকে সুইটহার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর