,

সেহেরিতে রুই মাছের কোফতা কারি

news-image

লাইফস্টাইল ডেস্ক : সেহেরিতে মাছ বা মাংসের পদ থাকেই। কিন্তু সেই একই গতানুগতিক ধারার রান্না নিশ্চয়ই প্রতিদিন খেতে ভালো লাগে না। আর সেহেরিতে সবার খাওয়ার রুচি এমনিতেই কম থাকে। তাই খাবার এমনভাবে রান্না করতে হবে যেন তা খেতে একইসঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর হয়। তেমনই একটি রেসেপি রুই মাছের কোফতা কারি-

উপকরণ: রুই মাছ সেদ্ধ ১ কাপ, আলু সেদ্ধ ১টি, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, লবণ সিকি চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২ চা চামচ, মরিচ গুড়া ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গরম মসলা গুড়া ১ চা চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।

প্রণালি: টমেটো সস, তেল, গরম মসলা গুড়া বাদে সব উপকরণ মেখে নিয়ে কোফতা বানিয়ে তেলে ভেজে নিতে হবে। এরপর সব কোফতাগুলো হয়ে গেলে। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা ২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ দিয়ে মসলা কষিয়ে নিন। তারপর টমেটো সস দিয়ে নেড়ে পানি দিন। পানি ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে ঢেকে রান্না করুন। নামানোর আগে বেরেস্তা ধনে পাতা, কাচা মরিচ দিয়ে একটু ঢেকে রেখে গরম মসলা গুড়া দিয়ে নামাতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী