,

ঐশ্বরিয়াকে ‘সমকামী’ তকমা!

news-image

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়িকাদের অন্যতম তিনি। নিজের মেয়ের ঠোঁটে চুমু খাওয়ার দায়ে তার বিরুদ্ধেই কিনা আনা হল শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। এমন কুৎসিত অভিযোগ এনেছেন সোশ্যাল মিডিয়ার কিছু নেটিজেন। শুধু তাই নয়, বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া সমকামী কিনা এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তারা।

ঘটনা হচ্ছে, গত ১৩ মে ছিল বিশ্ব মা দিবস। ওইদিন একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনের ঠোঁটে চুমু খাওয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের সবচেয়ে সুখী মা’। মা-মেয়ের ভালোবাসার সেই ছবিই এখন প্রশ্নবানে জর্জরিত।

তারকা মা-মেয়ের চুমু খাওয়ার সে ছবি প্রকাশ হতেই রা রা করে ওঠেন কিছু নেটিজেন। তাদের একজন মন্তব্য করেন, ‘কিছু কিছু তারকা আছেন যারা পশ্চিমা রীতি নকল করেন, বাচ্চাদের ঠোঁটে চুম খান। ব্যাপারটা খুবই বীভৎস!’ কেউ কেউ আবার এটাকে শিশুদের ওপর যৌন নিগ্রহ বলে উল্লেখ করেন।

তবে মা-মেয়ের ভালোবাসার সেই মুহূর্তের পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। ছবিটি নিয়ে যারা বাজে মন্তব্য করেছেন, তাদের সপাটে চড় মেরেছেন তারা। বলেছেন, ‘মা-মেয়েকে নিয়ে যারা বিকৃত ও অসুস্থ মানসিকতার মন্তব্য করেছেন তাদের চিকিৎসা হওয়া দরকার। মা-মেয়ের পবিত্র সম্পর্কের মধ্যে যারা যৌনতার গন্ধ পায়, তারা আর যাই হোক সুস্থ মানসিকতার মানুষ হতে পারে না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর