,

এখনও ফোরজির পরিকল্পনায় টেলিটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ফোরজি প্রযুক্তি দৌড়ে পিছিয়ে থাকা রাষ্ট্রয়াত্ব টেলিকম অপারেটর টেলিটক ঢাকা ও চট্টগ্রামে ফোরজি সেবা চালুর পরিকল্পনায় রয়েছে।

নতুন লোগো দিয়ে নতুন ভাবে শুরুর ঘোষণা দিলেও প্রত‌্যাশা পূরণে এখনও সফল হয়নি টেলিটক দেশের অন্য অপারেটররা লাইসেন্স পাওয়ার পরপরই গত ফেব্রুয়ারি মাস থেকে ফোরজি সেবা শুরু করেছে। লাইসেন্স নিয়ে রাখলেও এখনও এ সেবা শুরু করতে পারেনি টেলিটক।

কবে নাগাদ টেলিটক গ্রাহকরা ফোরজি সেবা পাবেন, তাও নির্দিষ্ট করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস জানিয়েছেন, তারা প্রস্তুতি শুরু করেছেন, তবে গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রথমে বিভাগীয় শহর ঢাকা ও চট্টগ্রামে ফোরজি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। তার সব বিভাগীয় শহরে তারা ফোরজি দিতে চান এ বছরের মধ্যেই।

টেলিটকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অন্য অপারেটররা যেখানে হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, টেলিটক সেখানে মাত্র ২০০ কোটি টাকায় নেটওয়ার্ক উন্নয়ন করে ফোরজিতে যাওয়ার চেষ্টায় আছে।

ফোর-জি লাইসেন্স নিতে গত জানুয়ারিতে আবেদন করে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও বন্ধ হয়ে যাওয়া অপারেটর সিটিসেল। ফেব্রুয়ারিতে নিলামে অংশ নিয়ে ফোর-জি তরঙ্গ কেনে কেবল গ্রামীণফোন ও বাংলালিংক।

নিলামের পর গত ফেব্রুয়ারি মাসে দেশের চার মোবাইল অপারেটর চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা চালুর লাইসেন্স পায়। সিটিসেল আর সেই লাইসেন্স নেয়নি।

লাইসেন্স পাওয়ার পরপরই গ্রামীণফোন, রবি ও বাংলালিংক তাদের ফোরজি সেবা শুরু করে। রবি তাদের হাতে থাকা তরঙ্গ ‘প্রযুক্তি নিরপেক্ষতায়’ রূপান্তর করে এ সেবা দিচ্ছে। টেলিটকও একই পরিকল্পনা নিয়েছে।

ফোর জি তরঙ্গের নিলাম এবং প্রযুক্তি নিরপেক্ষতার সুবিধা বিক্রি করে ভ্যাটসহ পাঁচ হাজার ২৮৯ কোটি টাকা আয় করেছে সরকার।

টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, দেশে মোট মোবাইল গ্রাহক সংখ্যা ১৫ কোটির বেশি। এর মধ্যে ছয় কোটি ৭৪ লাখের বেশি গ্রাহক রয়েছে গ্রামীণফোনের হাতে।

এছাড়া রবির গ্রাহক সংখ্যা চার কোটি ৫৬ লাখ, বাংলালিংকের তিন কোটি ৩৩ লাখ এবং টেলিটকের মাত্র ৩৯ লাখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর