,

টেক্সাসে স্কুলে গুলিবর্ষণে নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৬৫ কিলোমিটার দক্ষিণের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

হামলাকারী বন্দুকধারী গ্রেপ্তার হয়েছেন এবং তাকে নিরস্ত্র করা হয়েছে বলে ওই স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকল জানিয়েছে।

কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাত দিয়ে হামলায় অন্তত আট শিক্ষার্থী নিহত হওয়ার খবর দিয়েছে তারা।

হামলাকারী স্কুলের শিক্ষার্থী কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেস টুইট বার্তায় একজন পুলিশ কর্মকর্তাও আহত হওয়ার খবর দিয়েছেন।

তিনি বলেছেন, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং অপর একজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর