,

স্বামীর শাস্তির ছবি ফাঁস করলেন রোহিতের স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : নিয়ম নিয়মই। অধিনায়ক হোক আর সাধারণ ক্রিকেটার, নিয়ম সবার জন্যই প্রযোজ্য। যে কারণে জিম সেশন মিস করে পার পেলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। শাস্তি পেতে হলো তাকে। মুম্বাই ইন্ডিয়ান্সে এবার অভিনব শাস্তির নিয়ম চালু করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিকরা। ছোটখাটো নিয়ম ভাঙলেই তারকা ক্রিকেটারদের শাস্তি পেতে হচ্ছে। অবশ্য পুরো ব্যাপরাটাই মজার মোড়কে।

এর আগে এমন মজাদার শাস্তি পেয়েছিলেন ঈশান কিষাণ ও অনুকূল রায়। টিম মিটিংয়ে এবং বাস ধরতে দেরিতে এসেছিলেন দুই ক্রিকেটার। তারপরেই মজার পোশাক পড়ে যাত্রা করতে হয়েছিল দুই ক্রিকেটারকে। জিম সেশন মিস করার জন্য মজার এক পোশাক পড়তে হলো ক্যাপ্টেন রোহিত শর্মাকেও।

ছবিতে দেখা যায়, হার্দিক ও ক্রুনাল পাণ্ডিয়া হিটম্যানের দুই পাশে তাকে ঘিরে মজা উপভোগ করছেন। রোহিত হাত দিয়ে নিজের মুখ আড়াল করেছেন লজ্জায়। সেই ছবি আবার রোহিতের স্ত্রী রিতিকা স্বয়ং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করে ট্রল করেন। ক্যাপশনে লেখেন, ‘ওহ! তোমাকে বেশ কিউট লাগছে!’ তবে কেন রোহিত ‘লেট লতিফ’ হয়ে গেলেন সে ব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি তিনি।

এমনিতেই মাঠের বাইরের ‘মজা’ বাদ দিলে রোহিত শর্মার মুম্বাই এবার মোটেই ফর্মের ধারেকাছে নেই। ক্যাপ্টেন রোহিত ব্যাট হাতে যেমন ব্যর্থ তেমনই দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। রবিবারেই মুম্বাই গ্রুপ পর্বে শেষ ম্যাচে খেলতে নামবে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। প্লে অফে উঠতে হলে সেই ম্যাচে জিততেই হবে রোহিতদের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর