,

সব মুসলিম দেশ থেকে মার্কিন রাষ্ট্রদূত বহিষ্কারের আহ্বান পাক জামায়াত আমিরের

news-image

গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক  মুসলিম দেশগুলো থেকে মার্কিন রাষ্ট্রদূতদের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার পাকিস্তানের লাহোরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি অপরাধযজ্ঞের বিষয়ে শুধু নিন্দা ও ক্ষোভ প্রকাশ করলেই হবে না বরং ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে কার্যকরী রোডম্যাপ প্রণয়ন করতে হবে।

তিনি ফিলিস্তিনিদের দৃঢ় অবস্থানের প্রতি জোরালো সমর্থন দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির প্রতি আহ্বান জানান।

পাকিস্তান জামায়াতের আমির বলেন, জাতিসংঘ এখন আমেরিকার গোলামে পরিণত হয়েছে। সংস্থাটি ইহুদিবাদীদের স্বার্থ নিশ্চিত করাকেই কেবল নিজের দায়িত্ব বলে মনে করছে।

সিরাজুল হক বলেন, ইসরাইল যাতে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে পুরোপুরি দখলে নিতে পারে সে লক্ষ্যেই আমেরিকা সেখানে দূতাবাস স্থানান্তর করেছে।

মুসলমানরা এ বিষয়ে কঠোর না হলে মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোও ইহুদিবাদীরা দখল করবে বলে তিনি সতর্ক করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর