,

মাইকে সেহরি খেতে ডাক দেয়ায় ঈমামকে মারধর

news-image

কুমিল্লায় মসজিদের মাইকে সেহরি খেতে ডাক দেয়ায়, ঘুম ভেঙে যাবার অপরাধে ঈমামকে পিটিয়ে আহত করেছে মোশাররফ হোসেন (৩৫) নামে এক সৌদি প্রবাসী যুবক। শুক্রবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকার মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে আগত মুসল্লিরা এ বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু প্রধান ইমাম না থাকায় বিষয়টি সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বিষয়টি সমাধান করা হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মো. মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহরি খাওয়ার জন্য মাইকে মুসল্লিদের আহ্বান জানান। এ সময় মসজিদের পূর্ব পাশের বাড়ির আবদুল বারেকের ছেলে সৌদি আরব ফেরত মোশাররফ হোসেন তার ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ এনে বাড়ি থেকে মসজিদে এসে ঈমামকে বেধরক মারধর করেন। এ সময় ঈমামের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ঈমাম হিসেবে মো. মাসুমকে নিয়োগ দেয়া হয়। তিনি মসজিদে থেকে মুসল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান। পবিত্র রমজান মাসে সেহরির সময় মাইকে ডেকে মুসল্লিদের ডেকে দেয়ার জন্য ঈমামকে বলা হয়েছিল। শুক্রবার ভোর রাতে ঈমাম সাহেব ঘুম থেকে ওঠার জন্য মাইকে আহ্বান জানান। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার অভিযোগ এনে সৌদি আরব থেকে দেশে আসা মোশাররফ যেভাবে তার উপর হামলা ও মারধর করেছে তা দুঃখজনক।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত মোশারফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সন্ধ্যায় বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর