,

গোসল করতে গিয়ে বজ্রপাতে অন্তঃসত্ত্বাসহ ২ বোনের মৃত্যু

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রাজবিলায় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুষলধারায় বৃষ্টির সময় জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় ছড়ার পানিতে গোসল করার সময় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ বোনের মৃত্যু হয়।

এরা হলেন-কৌশলা দেবি তঞ্চঙ্গ্যা (২৫) এবং নবম শ্রেণির ছাত্রী সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব উশৈ মং জানান, রাজবিলায় শুক্রবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এ সময় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দার রমনী তঞ্চঙ্গ্যার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি গোলাম সরোয়ার জানান, বজ্রপাতে একই পরিবারের ২ বোনের মৃত্যু হয়েছে। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর