,

প্রথমবারের মতো বেসরকারি মালিকানায় নির্মিত রকেট উৎক্ষেপণ করলো চীন

news-image

চীনের  বেসরকারি সংস্থার নির্মিত একটি রকেট প্রথমবারের মতো উৎক্ষেপণ করেছে চীন। বৃহস্পতিবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ‘ওয়ান স্পেস’  বেসরকারি সংস্থার নির্মিত ‘চংকিং শাইনিং স্টার’ নামের এই রকেট মহাকাশের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়।

ওয়ান স্পেস কোম্পানির মুখপাত্র মা চাও জানান, এই রকেটটির মাধ্যমে পৃথিবীর বায়ুমন্ডল  থেকে ৮০০ কিলোমিটার উপরে একটি ১০০ কিলোগ্রাম ওজনের স্যাটেলাইট স্থাপন করা সম্ভব। তরল জ্বালানির পরিবর্তে এই রকেটটির ইঞ্জিন কঠিন জ্বালানী ব্যবহার করতে সক্ষম।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, এই উৎক্ষেপণের সফলতার মাধ্যমে বেসরকারি অর্থায়নে মহাকাশ অভিযানের দ্বার উন্মুক্ত করতে চায় চীন। ২০২২ সাল নাগাদ পৃথিবীর কক্ষপথে বেসরকারি মালিকানায় নির্মিত একটি ‘স্পেস ষ্টেশন’ স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনাও তাদের রয়েছে।

২০১২ সালে ক্ষমতাগ্রহণের সঙ্গেসঙ্গেই মহাকাশ অভিযানে চীনকে একটি বিশ্বশক্তিকে রূপান্তরিত করার উপর জোর দেন প্রেসিডেন্ট শি জিংপিং। এর প্রেক্ষিতেই মহাকাশ গবেষণা ও অভিযানে বেসরকারি খাতের গবেষণা কার্যক্রমে গুরুত্ব আরোপ করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া আরো জানায়, রকেটটির নির্মাণে ওজন কমানোর উপর গুরুত্ব দেয়া হয়। এছাড়াও জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তির কারণে রকেটটির উৎক্ষেপণ খরচ ৩০ শতাংশ কমে এসেছে। ফাইনান্সিয়াল এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর