,

ইফতারে বানান দইবড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে ভাজাপোড়ার আইটেম তো থাকেই। তবে ভাজাপোড়া ছাড়াও বানাতে পারেন নানা পদের ইফতারি। তেমনি একটি ইফতারি হলো দইবড়া। চলুন আজ জেনে নেই ইফতারে কীভাবে বানাবেন দইবড়া।
যা যা লাগবে
খোসা ছাড়ানো ভেজা মাষকলাইয়ের ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, ফেটানো দই ২ কাপ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, তেঁতুলের চাটনি (মিষ্টি) আধা কাপ, পুদিনাবাটা সিকি কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, হিং সামান্য পরিমাণ, ধনেপাতা সাঁজানোর জন্য।
যেভাবে বানাবেন
গোটা মাষকলাইয়ের ডাল ধুয়ে চূর্ণ করে নিয়ে অল্প পানি দিয়ে ঘন, অমসৃণ একটি মিশ্রণ তৈরি করুন। এটি একটি পাত্রে নিয়ে লবণ, জিরা ও হিং মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করুন। হাত ভিজিয়ে নিতে হবে। মিশ্রণের সামান্য অংশ গরম তেলে ছেড়ে দিন। সোনালি রং না আসা পর্যন্ত ডিপফ্রাই করুন।
একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি নিতে হবে। ভাজা বড়াগুলো পানিতে ঢেলে নিয়ে কয়েক মিনিট রেখে দিন। পানি থেকে উঠিয়ে একটু চেপে নিয়ে পরিবেশন পাত্রে রাখুন। এবার এতে ঠান্ডা দই ঢেলে দিন। শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তেঁতুলের চাটনি, পুদিনাপাতা বাটা ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী