বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের ইফতার ও সেহরির সময়

news-image

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজান শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে প্রথম রোজার নিয়ত করেন মুসল্লিরা।

সিয়াম বা রোজার অন্যতম শর্ত হলো যথা সময়ে সেহরি ও ইফতার গ্রহণ করা। নির্দিষ্ট সময়ের পর সেহরির খাবার খেলে রোজা হবে না। আবার ইফতারের সময়ের আগে খাবার গ্রহণ করলেও রোজা হবে না। তাই যথা সময়ের মধ্যেই সেহরি ও ইফতার গ্রহণ করতে হবে।

পবিত্র কুরআনে বলা হয়েছে- তোমরা পানাহার করো, যে পর্যন্ত না তোমাদের কাছে ভোরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম বা রোজা পালন করো। (সুরা বাকারা: ১৮৭)

বুখারি ও মুসলিম হাদিসে হজরত উমর (রা.) থেকে বর্ণিত আছে, ‘সূর্যাস্তের পর যখন পূর্বদিক থেকে অন্ধকার হয়ে আসে এবং দিনের আলো পশ্চিম দিক থেকে সম্পূর্ণ চলে যায় তখন রোজাদারদের জন্য ইফতারের সময়।

তাই কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন দেশে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় বিবেচনা করে সেহরি ও ইফতারের স্থানীয় সময় ঠিক করা হয়েছে।
আজ(শুক্রবার) ঢাকা ও আশপাশের এলাকায় ইফতারের সময় সন্ধ্যা ৬টা বেজে ৩৯ মিনিটে। আজ সেহরির শেষ সময় ভোর ৩টা বেজে ৪৫ মিনিটে।

হাদিস শরিফে এসেছে, রমজানের প্রথম দশক হলো রহমতের, মধ্য দশক হলো মাগফিরাতের, শেষ দশক হলো নাজাতের।’ সাধারণত বলা হয়ে থাকে প্রথম দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি রহমত বা দয়া বর্ষণ করতে থাকবেন। দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করতে থাকবেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন।

হযরত সাহাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (স.) বলেন, জান্নাতের মধ্যে রাইয়ান নামক এক দরজা আছে, এ দরজা দিয়ে কেবলমাত্র কেয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন। ঘোষণা দেয়া হবে রোজাদার লোকেরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তাদের প্রবেশের পরপরই দরজা বন্ধ করে দেয়া হবে।

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে, যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষদিন পর্যন্ত রোজা রেখেছে তারা সে দিনের মতই নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তাদের মাতা তাদেরকে নিষ্পাপরূপে জন্ম দিয়েছিলেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় রমজানের ৩০ দিন রোজা পালন করলে সে তেমন নিষ্কলুষ হয়ে যাবে।