,

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ নিহত ২

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকার রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বরিশাল কলোনিতে মাদক বিক্রেতাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তারা মাদক বিক্রেতা বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাবের সহকারী পরিচালক মিমতানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের একটি টিম গোপনে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে দুই মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানে থাকা র‌্যাবের কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, বরিশাল কলোনি এলাকাটিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর