,

আওয়ামী লীগের জনসভার খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাদপুরে একটি জনসভার খাবার খেয়ে ২ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার উপজেলার মেইন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া এই সমাবেশের আয়োজন করে। সেখানে পরিবেশিত বিরিয়ানি খেয়েই এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে জেলার কোটচাদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লতার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

এরপর বিকেল ৩ টার দিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরিয়ারি সরবরাহ করা হয়। এই খাবার খেয়ে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ কোটাচদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। একসঙ্গে রোগীর চাপের কারণে হাসপাতালে স্যালাইন সংকট দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাজমুস সাকিব আরটিভি অনলাইনকে জানান, এখন পর্যন্ত খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে দুইশ’ ২৮ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর