,

বিশ্ব যেন চোখ বন্ধ করে আছে : তাওয়াক্কল কারমান

news-image

ইয়েমেনি নারী অধিকার নেত্রী, সাংবাদিক ও রাজনীতিবিদ তাওয়াক্কল কারমান বলেছেন, রোহিঙ্গা শিবিরে আমি যা দেখেছি ও শুনেছি, তা এককথায় ভয়াবহ। রোহিঙ্গা জনগোষ্ঠী যে গণহত্যার শিকার, তা দেখছে না আন্তর্জাতিক মহল। বিশ্ব যেন চোখ বন্ধ করে আছে। রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই, যার শিকার হয়নি।

‘আন্তর্জাতিক মহলের কাছে আমাদের অনুরোধ, যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি অং সান সু চির প্রতি অনুরোধ, তিনি তাঁর যথার্থ ভূমিকা পালন করবেন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করবেন। রোহিঙ্গাদের নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে সহায়তা করবেন। যদি তা না করেন, অপরাধের দায় তিনিও এড়াতে পারবেন না, আমরা তাঁকেও বিচারের মুখোমুখি করার দাবি জানাব।’

উল্লেখ্য, তাওয়াক্কল কারমান ২০১১ সালে ইয়েমেনের গণতান্ত্রিক আন্দোলন শুরু হলে তিনি তাতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সে বছরই প্রথম ইয়েমেনি ও আরব নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত একটি সিম্পোজিয়ামে যোগ দিতে তিনি চট্টগ্রামে অাসেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর