,

বাংলাদেশ-মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলছে

news-image

মিয়ানমারের রাখাইনে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে ঢাকায় বাংলাদেশ-মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক চলছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোরে নেতৃত্ব দিচ্ছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে দুই দেশের পক্ষ থেকে গ্রহণ করা পদক্ষেপগুলোর বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

গত বছর ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দু’দেশের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও ৬ মাস শেষ হতে চললেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি মিয়ানমার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর