,

সুরঞ্জিতকে আজীবন মনে রাখবে বাংলাদেশের গণতন্ত্র

news-image

বাংলাদেশের গণতন্ত্র ও সংসদ আজীবন মনে রাখবে সুরঞ্জিত সেনগুপ্তকে। তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির প্রাণপুরুষ। নিউইয়র্কে ’বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অবদান’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

গত ১৩ই মে রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ এ সেমিনারের আয়োজন করা হয়।

পীর হাবিবুর রহমান বলেন, সারা বাংলাদেশ আজ সুযোগ্য নেতৃত্বের শূণ্যতায় ভূগছে। আর সেই শূণ্যতায় আমরা সুরঞ্জিত সেনগুপ্তের অভাব অনুভব করছি। শুধু সিলেটবাসীই নয়, বাংলাদেশের গণতন্ত্র ও সংসদ আজীবন সুরঞ্জিত সেনগুপ্তকে মনে রাখবে।

তিনি আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত একজন সাহসী ও সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির পূজারি। বাঙালি জাতিকে আরেকটি সুরঞ্জিত সেনগুপ্ত উপহার দেওয়া বড়ই কঠিন।

তোফায়েল চৌধুরী বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত কোন দিনও নীতি ও আদর্শের সাথে আপোষ করেন নি। বাংলাদেশের সামরিক শাসনামলে সুরঞ্জিত সেনগুপ্তকে তৎকালীন সামরিক সরকার তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তিনি ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হুসেন খান, সাংবাদিক সুব্রত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্মৃতি পরিষদের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উপদেষ্টা হাজী এনাম, আবু তাহের, এম. সি. কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাখাওয়াত আলী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অসিত চৌধুরী, কবি ইশতিয়াক হোসেন রুপু, সংগঠনের উপদেষ্টা ওবায়দুল্লাহ মামুন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর