,

পদ্মার ইলিশ চায় কলকাতা

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মানুষ ২০১২ সাল থেকে পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত। তবে পশ্চিমঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে রাজ্যের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতাদের।

তাদের আশা— আবার হয়তো বাংলাদেশের রূপালি ইলিশে ভরে উঠবে কলকাতার বাজার।

পশ্চিমবঙ্গে ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বুধবার বলেন, ‘বাঙালি এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। কোলাঘাটের ইলিশই বলুন বা গঙ্গার ইলিশই বলুন, ধারে ভারে পদ্মার ইলিশের লক্ষ মাইলের মধ্যে আসে না। আমরা তো এখন আমদানি করি বার্মার (মিয়ানমারের) ইলিশ। ফ্রোজেন (হিমায়িত) ইলিশ বাঙালি পছন্দ করে না।’

তিনি বলেন, ‘শুনেছি মোদিজি ও মমতাজির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার পাশাপাশি পদ্মার ইলিশ আমদানির প্রসঙ্গ যাতে ওঠে সেই অনুরোধ জানিয়ে নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা স্মারকলিপি পাঠাচ্ছি।’

আনোয়ার মকসুদ বলেন, ‘আমরা শেখ হাসিনার এ সফর নিয়ে অনেক আশায় রয়েছি, যদি আবার পদ্মার ইলিশ আমদানি শুরু করতে পারি।’

প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে আগামী ২৫ মে পশ্চিমবঙ্গ সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তনে শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

ভারতের কর্মকর্তারা বলছেন, শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের পর মোদি-হাসিনা-মমতার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তিস্তার পানি বণ্টন ইস্যু উঠতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর