,

সালমানের চেয়েও বেশি পারিশ্রমিক পেতেন মাধুরী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ডান্স কুইন হিসেবে খ্যাত মাধুরী দীক্ষিত। দীর্ঘদিন ধরেই এই বলিউড রূপসী তাঁর মনকাড়া হাসি আর লাস্যময় উপস্থিতির মাধ্যমে মাতিয়ে রেখেছেন সিনে দর্শকদের। তাঁর হাসিতে মাত বহু পুরুষ হৃদয়। তাঁর চোখের চাউনি ঝড় তুলে বহু ভক্তের মনে। আর তাঁর নাচের ছন্দে আজও মাতোয়ারা বলিউড।

‘হাম আপকে হ্যায় কউন’ ছবিতে মাধুরী দীক্ষিত সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন। সূত্রের দাবি, ধকধক গার্ল ছবির জন্য ওই সময় প্রায় ৩ কোটি রুপি নিয়েছিলেন। ফলে, বুজাই যাচ্ছে সেই সময়ে মাধুরী কতটা চাহিদার মধ্যে ছিলেন।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সম্মান পাওয়া যেকোনও অভিনেতা অভিনেত্রীর কাছে একটি বড় পাওনা। সেখানে সেরার তকমা জিতে নেওয়াটা বড় বিষয়। আর এই সেরা অভিনেত্রীর পুরস্কার ফিল্মফেয়ারের মঞ্চ থেকে ১৩ বার নিয়েছেন মাধুরী।

মাধুরী দীক্ষিত ছোট থেকে কোনও দিনই ভাবেন নি যে তিনি অভিনেত্রী হয়ে উঠবেন। তিনি প্যাথলজিস্ট হিসাবে নিজেকে দেখতে চেয়েছিলেন। তবে, আজ তিনি দেশের অন্যতম নামী তারকা। ২০১১ সালে মাধুরীকে একটি ছবিতে সোনম কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব আসে মাধুরীর কাছে। তবে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।

‘দেবদাস’ ছবির জন্য মাধুরী একটা সময়ে ৩০ কেজি ওজনের লেহেঙ্গা পড়েছিলেন। সঞ্জয়লীলা বনশালীর পরিচালনাতে ‘দেবদাস’ ছবির জন্য এই ভারী ঘাঘরা পড়তে রাজ হন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর