,

অজয়ের মৃত্যু নিয়ে গুজব

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তারকাদের নিয়ে মাঝেমধ্যেই মিথ্যা খবর রটানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় মৃত্যু সংবাদ।

এবার সেই তালিকায় যুক্ত হলেন অজয় দেবগণ। তিনি মৃত, এমন গুজব ছড়িয়ে গেল হোয়াটসঅ্যাপে। বার বার সাবধান করা সত্ত্বেও তথ্যের সত্যতা যাচাই না করেই তা ফরোয়ার্ড করতে শুরু করেন অনেকে। অবশেষে সামনে এলো আসল সত্য।

ভারতের একটি গণমাধ্যমের খবর, মেসেজে বলা হয়েছিল মহাবালেশ্বরের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। সেই হেলিকপ্টারে ছিলেন বলিউড তারকা অজয় দেবগণ। মহাবালেশ্বর পুলিশ স্টেশনের একজন সিনিয়র পুলিশ আধিকারিক ওই সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দেন, যদি এমন কিছু ঘটতো, তাহলে তারা অবশ্যই জানতে পারতেন। তিনি জানান, ‘আমরা বিষয়টি চেক করে দেখেছি। এমন কোনো ঘটনাই ঘটেনি।’

জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই ঘুরছে এই ভুয়ো মেসেজ। পুলিশ অফিসারের মন্তব্যের পরে হয়তো আস্তে আস্তে এই মেসেজ ফরোয়ার্ড করা বন্ধ হবে। তার পরে আবার নতুন কারও প্রয়াণের ভুয়ো খবর হয়তো ছড়িয়ে পড়বে। যতদিন না গণসচেতনতা গড়ে উঠছে, এই সব ভ্রান্তিকর খবর ছড়ানো বন্ধ হবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর