,

বিশ্ব একাদশের হয়ে খেলছেন না সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ৩১ তারিখেই ইংল্যান্ডের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব একাদশ। এরইমধ্যে চ্যারিটি ম্যাচটির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মূল একাদশের নামও ঘোষণা করেছে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেটের বড় বড় নামের সঙ্গে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকসপ্তাহে এ নিয়ে চলছিল আমেজও।

বাংলাদেশের হয়ে চুক্তিসই করলেও হঠাৎ নিজের নাম তুলে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক পরিবারকে সময় দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অটোমেটিক চয়েজ হিসেবে মাঠ মাতাচ্ছেন সাকিব। এরইমধ্যে মধ্যে ৩১ বছর বয়সী এই তারকার দল নিশ্চিত করেছে প্লে-অফে খেলাও।

ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট শেষ করেই আবার দেশের হয়ে খেলতে ফেরার কথা ভারতে। উত্তর প্রদেশের দেরাদুনে জুনের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অংশ নেবে টাইগাররা। তার আগে ক্লান্ত সাকিব এমন একটা সিদ্ধান্ত নিয়ে অপরাধ করেননি নিশ্চয়!
এরই মধ্যে আইসিসি বিশ্ব একাদশে যোগ করেছে নেপালী লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে।
ওয়েস্ট ইন্ডিজে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামের সংস্কারের জন্য অর্থের যোগান দিতেই এই চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রিস গেইল, এভিন লুইস, এন্ড্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন (উইকেট-রক্ষক), কার্লস ব্রাথওয়াইট (অধিনায়ক), আন্দ্রে রাসেল, স্যামুয়েল বাদ্রি, রোভম্যান পাওয়েল, কেস্রিক উইলিয়ামস, রায়াদ এমরিত, অ্যাসলে নার্স, কিমো পল।

বিশ্ব একাদশ
তামিম ইকবাল (বাংলাদেশ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), ইয়ন মরগান (ইংল্যান্ড, অধিনায়ক), লুক রঙ্কি (নিউজিল্যান্ড, উইকেট-রক্ষক), শোয়েব মালিক (পাকিস্তান), দিনেশ কার্তিক (ভারত), হার্দিক পান্ডিয়া (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), মিচেল ম্যাকলেনাগান (নিউজিল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান) ও সন্দীপ লামিচানে (নেপাল)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর