,

দারিদ্র সীমা ১০ভাগ থেকে ৬ভাগে নামিয়ে আনতে কাজ করছে সরকার : অর্থসচিব

news-image

দেশের দারিদ্রী সীমা ১০ভাগ থেকে কমিয়ে ৬ভাগে নামিয়ে আনতে বর্তমান প্রশাসন কার্যকর উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান। তিনি বলেন, সরকারের ভিশন অনুযায়ী মধ্যম আয়ের দেশে উন্নীত হবার লক্ষ্যে দেশের আর্থিক খাত সঠিক পথেই রয়েছে। তবে ব্যাংকিং সেবাকে জনগণের আরোও কাছাকাছি পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার ওপর গুরত্ব দেন তিনি।

বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইউএন ক্যাপিটাল ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ফাস্ট মোভিং কনজ্যুমার গুডস মাইক্রো-মারচেন্টস ল্যান্ডস্ক্যাপ এসেসমেন্ট’ শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় আরো অংশ নৈন ইউএনসিডিএফ এর রিজিওনাল এ্যাডভাইজার ভিনসেন্ট উইয়েরদা, এফবিসিসিআই সহ সভাপতি মো: মুনতাকিম আশরাফ এবং শিফ্ট বাংলাদেশের কান্ট্রি প্রকল্প সমন্বয় মো: আশরাফুল আলমসহ এফবিসিসিআইয়ের পরিচালক ও সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, অনুষ্ঠানটি মূলত ইউএনসিডিএফ-এর একটি সমীক্ষা’র ওপর আলোচনার জন্য আয়োজিত হয়েছে। যে স্ট্যাডি বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য একটি ডাটা সেট প্রণয়ন এবং উক্ত ব্যবসা খাতের জন্য অর্থবহ ধারনা তৈরির জন্য কাজ করছে। সমীক্ষাটির ওপর নতুন মতামত নেয়া এবং এক্ষেত্রে বেসরকারি খাতের ভূমিকা চিহ্নিত করার লক্ষ্যে ডায়ালগটি অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআইয়ের সাথে ইউএনসিডিএফ, ডিনেট এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষুদ্র ব্যবসায়িদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রবৃদ্ধি সম্প্রসারণের লক্ষ্যে ৩ বছর মেয়াদি এ প্রকল্পে কাজ করছে বলেও জানান তারা। অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সভাপতি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে মাইক্রো মার্চেন্টস গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এ অনুষ্ঠানের মাধ্যমে এফবিসিসিআই বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে ডিজিটাল ফাইনান্সিয়াল সাভির্সের (ডিএফএস) মাধ্যমে আরও ব্যাপকভাবে আর্থিক অন্তর্ভূক্তির ক্ষেত্রে কাজ করতে পারবে।

প্রসঙ্গত, ইউএনসিডিএফ দেশের সরকারি ও বেসরকারি খাতে পুঁজি এবং কারিগরি সহযোগিতা দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর