,

শুক্রবার থেকে পহেলা রমজান; জাতীয় চাঁদ দেখা কমিটি

news-image

শুক্রবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। দেশের আকাশে কোথাও বুধবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান শুরু হবে শুক্রবার থেকে। এজন্য বৃহস্পতিবার থেকে শুরু হবে তারাবি নামাজ।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে।

এর আগে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে তা নির্ধারণ করতে বুধবার মাগরিবের পর বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে মঙ্গলবার সৌদি আরবে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবারই রমজান মাস পালন শুরু করবেন দেশটির নাগরিকরা। একই দিনে কাতার, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, মিসর, মরক্কো ও বাহরাইনেও শুরু হবে সিয়াম সাধনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর