,

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে সিসিটিভি স্থাপন ও ইউনিফর্ম চালুর সুপারিশ

news-image

গণপরিবহনে নারী নির্যাতন ও হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন, তা মনিটরিং করা, চালক ও তাদের সহযোগীদের ইউনির্ফম বাধ্যতামূলক করার সুপারিশ করেছে জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদীয় কমিটি একই সঙ্গে গণপরিবহনে নারী নির্যাতন বন্ধে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪৪তম বৈঠকে আলোচনা শেষে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল ধর্মের পাঠ্যপুস্তকে ‘নৈতিকতা’ বিষয়ক একটি পৃথক অধ্যায় প্রস্তুতপূর্বক আগামী শিক্ষাবর্ষেই সংযোজন করার ব্যবস্থা নেওয়ার জন্য শিশু একাডেমিকে অনুশাসন দেয়া হয়েছে।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অগ্রগতি এবং সশ্লিষ্ট মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের (২০১৮-১৯) বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়াদি সর্ম্পকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ এমপি, বেগম ফজিলাতুন নেসা এমপি, মিসেস আমিনা আহমেদ এমপি এবং মনোয়ারা বেগম এমপি অংশগ্রহণ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর