,

মঞ্জুকে বিপুল ভোটে হারিয়ে খুলনার মেয়র খালেক

news-image

শেখ সাইফুল ইসলাম কবির : খুলনা সিটি নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খুলনা সিটি নির্বাচনে ২৮৯ টি কেন্দ্রের মধ্যে ২৮৬ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে ৬৭,৯৪৬ ভোট বেশি পেয়েছেন।

সর্বশেষ ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১,৭৬,৯০২ ভোট, আর বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০৮,৯৫৬ ভোট।

এখনো ফলাফল বাকি ৩ টি কেন্দ্রের। ব্যাবধানের কারণে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে নৌকা প্রতীকে মেয়র নির্বাচন করা তালুকদার আব্দুল খালেক বিজয়ী হতে যাচ্ছেন। খুলনায় জয়ের দ্বারপ্রান্তে নৌকা।

এর আগেও ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত খুলনার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তালুকদার আব্দুল খালেক।

মঙ্গলবার সকাল ৮টায় একযোগে খুলনা সিটির ২৮৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। খুলনা নগরবাসী স্বতস্ফূর্তভাবে ভোটা দিয়েছেন। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

খুলনা সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী ।

খুলনা সিটি নির্বাচনে ৪৬ বর্গকিলোমিটার আয়তনের এ নগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর