,

দেশের মানুষের জন্য যতদূর করতে পেরেছি আল্লার কাছে শোকর : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবা-মা ভাই বোন হারিয়ে আমি দেশের মানুষকে পেয়েছি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পেয়েছি। আমার একটাই লক্ষ্য কীভাকে দেশের মানুষের জন্য কাজ করা যায়। তাদের সেবা করা যায়। যতদূর করতে পেরেছি আল্লার কাছে শোকর করি, যেন আরও ভালো থাকে বাংলা দেশের মানুষ। একটা মনুষও যেন গরীব না থাকে, কষ্ট না পাই। খুনি জালেমদের হাতে যেন দেশটা না যায়।

মঙ্গলবার গণভবনে আয়োজিত ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সে ভোট চুরিতে এক্সপার্ট, মানুষ খুনে এক্সপার্ট। দুর্নীতি করে, কালোটাকা সাদা করে, এতিমের অর্থ আত্মসাৎ করে দেশের মানুষকে নিয়ে তামাশা করেছে। কাজেই বিচার একটা হয়ে গেছে, কোরআন শরীফেই তো আছে এতিমের অর্থ আত্মসাৎ করলে কি হয়। এটা যে অন্যায়, সেটার শাস্তি সে পাচ্ছে।

‘তাকে আবার বলা হচ্ছে, ‘গণতন্ত্রের মা’। গণতন্ত্র হলো কী-ভাবে, ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি যে ভোট চুরি করে ক্ষমতায় থেকে খুব বড়াই করছিল। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলো। আন্দোলন-সংগ্রাম করেছে জনগণ। কারণ জনগণের ভোট চুরি করে তারা ক্ষমতায় গিয়েছিল। জনগণ তা মেনে নেয়নি। যার ফলে তাকে পদত্যাগে বাধ্য করেছিল। ৩০ মার্চ সে পদত্যাগ করে’ বলেন প্রধানমন্ত্রী।

জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর সেনাবাহিনীতে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীর আকাশ-বাতাস তখন ভারি ছিল বিধবার কান্নায়, সন্তানহারা পিতার কান্নায়। এই অবস্থা ছিল। ১৯টা ক্যু হয়েছে এই দেশে। এ রকম দিন যেন দেশের মানুষের কপালে আর না আসে। মানুষ এখন স্বস্তিতে বসবাস করছে, দুবেলা খাবার পাচ্ছে। যারা গৃহহারা তাদের ঘর করে দিচ্ছি, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শও তো তাই। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পড়লেই দেখবেন সারাজীবন কীভাবে সারা জীবন তিনি কষ্ট করে গেছেন। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর