,

শিক্ষার লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার লক্ষ্য অর্জনে বাংলাদেশ প্রভূত অগ্রগতি অর্জন করেছে।

আজ রাজধানীতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট-২০১৭/৮’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন। ইউনেস্কো ঢাকা অফিস এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, দেশে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। প্রায় শতভাগ শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সংখ্যা বেশি। ২০৩০ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই রিপোর্ট থেকে আমরা শিক্ষা নেব। যেসব ত্রুটি রয়েছে, তা দূর করার চেষ্টা করব। ভাল দিকগুলো গ্রহণ করে আরো এগিয়ে নিয়ে যাব। আমাদের কিছু বৈশ্বিক প্রতিশ্রুতিও রয়েছে। এসডিজি’র সাথে সঙ্গতি রেখে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার। সরকারের লক্ষ্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষায় বড় চ্যালেঞ্জ গুণগত মান। এজন্য শিক্ষকদের নিবেদিতপ্রাণ হতে হবে, শিক্ষকতাকে ব্রতী হিসেবে নিতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান বিয়াট্রিস খালদুন এবং বিএনসিইউ-এর সচিব মো. মনজুর হোসেন।

ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম বিশেষজ্ঞ (শিক্ষা) সুন লেই ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট-২০১৭/৮’ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন। এবারের রিপোর্টের প্রতিপাদ্য ‘শিক্ষায় জবাবদিহিতা: আমাদের প্রতিশ্রুতি পূরণ।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর