,

গণনা চলছে, খুলনায় এগিয়ে নৌকা

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে হয়েছে। এর মধ্যে দুটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে আওয়ামী লীগ প্রার্থী অপরটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। দুই কেন্দ্রের ভোট মিলিয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

দুই কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যায়, নগরীর পিটিআই জসিম উদ্দিন হোস্টেলের নিচতলা ইভিএম কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৫১১ ভোট। আর আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৫০৫ ভোট। ফলে এই কেন্দ্রে ৬ ভোটে পিছিয়ে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী খালেক। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মামুন সরকার এই ফলাফল ঘোষণা করেন।

অপরদিকে ২৪ নং ওয়ার্ডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ২৭২ এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১৯৯ ভোট। ফলে এই কেন্দ্রে বিএনপি প্রার্থী মঞ্জু ৭৩ ভোটে পিছিয়ে যান। সোনাপাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মামুনুর রশিদ এ ফলাফল ঘোষণা করেন।

ইভিএমের দুই কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৭৭৭ ভোট আর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৭১০ ভোট। ফলে দুই কেন্দ্রে ৬৭ ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটারের শহর খুলনায় এবার ভোট হচ্ছে ২৮৯ কেন্দ্রে। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা।

প্রসঙ্গত, সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই জসিম উদ্দিন হোস্টেলের অস্থায়ী কেন্দ্র দুটিতে ইভিএমে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৯৯ জন, আর দ্বিতীয় কেন্দ্রে ১ হাজার ৮৭৯ জন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর