,

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগ প্রশমনে এগিয়ে যাবে দেশ : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্যোগ প্রশমনে এগিয়ে যাবে বাংলাদেশ। যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে সরকার। দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল।

মঙ্গলবার (১৫ মে) রাজধানী আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন এমনভাবে প্রস্তুত যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারি। দুর্যোগ মোকাবেলা করার জন্য যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেগুলো মাল্টিপারপাস। নদী ভাঙ্গনসহ বিভিন্ন দুর্যোগ আসে সেদিক লক্ষ্য রেখেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে করে সে কোনো সময়ে দুর্যোগ এলে মোকাবেলা করা যায়। এবং দুর্যোগ এলে কি কি করণীয়  সে বিষয়গুলো বিষয়ে সম্পূর্ণ গাইড লাইন তৈরি করা আছে।

শেখ হাসিনা বলেন, আমরা প্রায় ৮ লক্ষ প্রতিবন্ধীকে প্রতিমাসে ভাতা দিয়ে থাকি। এছাড়া প্রায় ৮০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। আমরা দুর্যোগ মোকাবেলায় সিপিপি মডেল অনুসরণ করছি। দুর্যোগ মোকাবিলায় আমরা বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ অর্জন করতে হবে। সেটা অর্জনে বাংলাদেশ বদ্ধপরিকর। সেদিকে লক্ষ রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সূত্র : ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর