,

গাজায় ‘গণহত্যা’য় তুরস্কের তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

news-image

গাজায় বিক্ষোভকারীদের ‘গণহত্যা’র ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। সোমবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ঘোষণা দিয়েছেন। এসময় তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেও আখ্যা দেন।
এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের ওপর সোমবার ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞের পর তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে এনেছে।

যুক্তরাজ্যে সফররত তুর্কি প্রেসিডেন্ট লন্ডনে বলেন, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় তিনি শুক্রবার একটি বৈঠক করবেন। এছাড়া এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানান তিনি। খবর আল জাজিরা ও ডেইলি সাবাহ।

এদিকে আরেকটি বিবৃতিতে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি বাহিনী পরিচালিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এছাড়া ফিলিস্তিনের স্থায়ী ও সঠিক সমাধান না হওয়া পর্যন্ত আঞ্চলিক ও বিশ্বশান্তি ও স্থিতিশীলতা কার্যকর হবে না বলেও জানানো হয়।
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অমান্য করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রায় উপেক্ষা করে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা গর্হিত কাজ।

এছাড়া গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে ইস্তান্বুলে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ তুর্কিরা। সোমবার কয়েক হাজার সাধারণ তুর্কি সেন্ট্রাল ইস্তান্বুলে বিক্ষোভে অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর