,

প্রথমবারের মত ইসরায়েলি মন্ত্রীকে সরকারি সফরে আমিরাতের আমন্ত্রণ

news-image

ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক যে বেশ বৃদ্ধি পাচ্ছে তার প্রমাণ মিলল সংযুক্ত আরব আমিরাতের দেশটির মন্ত্রীকে সরকারি সফরের আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে। ইসরায়েলের মিলিটারি রেডিও আরবি সার্ভিস গত সোমবার জানায় দেশটির যোগাযোগ মন্ত্রী আয়ুব কারাকে আমিরাত সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে। আরাবিয়া ইউকে বুধবার এ খবর প্রকাশ করে। ইসরায়েলের মিলিটারি রেডিওর খবরে আরো বলা হয় এই প্রথমবারের মত কোনো আরব দেশ ইসরায়েলের কোনো মন্ত্রীকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানাল। এধরনের আমন্ত্রণ দিনের পর দিন আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বৃদ্ধির বিষয়টিকে জানান দিচ্ছে। অনেক আরব প্রতিষ্ঠান বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর অনেকে ইসরায়েলে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছে এবং এধরনের সফর শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন ওসব প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। তারা তেলআবিবকে বিভিন্ন ইস্যুতে জোর সমর্থনও জানান।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রীকে আমিরাতের আমন্ত্রণের খবর এমন এক সময় এল যখন একদিন আগেই জানা যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মার্চে আমিরাত ও বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে ওয়াশিংটনে এক গোপন বৈঠক করেন। বিশেষ করে সৌদি আরব, আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে দ্রুত সম্পর্ক বৃদ্ধি করছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব রুখতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার তার ভাষায় মডারেট আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির কথা বলছেন। আমিরাতে ইমিমধ্যে ইসরায়েলি ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ আরো বৃদ্ধি করেছে। ওয়াশিংটনে আমিরাতের দূতাবাস আসছে রোজায় ইহুদিদের ধর্মগুরু রাব্বিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নিয়েছে। গত সপ্তাহে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খালিফা এক টুইটার বার্তায় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে দেশটিকে জোর সমর্থন জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর