বাংলাদেশ বিমান বাহিনীর সাথে বৃটেনের মার্শাল এরোস্পেসের চুক্তি
বিমানের নামকরা কারিগরি সহযোগিতা নিরাপত্তা প্রতিষ্ঠান বৃটেনের মার্শাল এরোস্পেসের এন্ড ডিফেন্সের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতা চুক্তির বাস্তবায়ন শুরু হচ্ছে শীঘ্রই। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার চুক্তিটি দু’দেশের সরকার পর্যায়ে গত ১০ই মে ঢাকায় স্বাক্ষরিত হয়।
ব্রিটেনের রয়েল এয়ারফোর্স বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সি-১৩০জে মডেলের এয়ারক্রাফট বিক্রি করেছে। তিন বছর মেয়াদি চুক্তিতে এয়ারক্রাফটির রক্ষনাবেক্ষণ, অতিরিক্ত যন্ত্রাংশ, স্থানীয় সক্ষমতা প্রতিষ্ঠার জন্য স্থল সমর্থন সরঞ্জাম এবং কারিগরি সহযোগিতা প্রদান করবে।
চলতি সপ্তাহে কেমব্রিজ নিউজকে এ ব্যাপারে দেয়া সাক্ষাতকারে মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের সিইও অালিষ্টার ম্যাকপি বলেছেন, অামরা বাংলাদেশ বিমান বাহিনীর সাথে চুক্তিটি সম্পাদন করেছি। মার্শাল এরোস্পেস সি-১৩০ এয়ারক্রাফটের রক্ষনাবেক্ষনে বিভিন্ন অপারেটরদের দীর্ঘদিন ধরে পুর্নাঙ্গ ও সার্বিক সহযোগিতা দিয়ে অাসছে। অামাদের উপর অাস্থা রাখায় অামরা বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশ বিমান বাহিনীর একজন মুখ্যপাত্র জানান, সি-১৩০ বিমান বাংলাদেশ বিমান বাহিনিতে নতুন দিগন্ত উম্মোচন করবে। তাছাড়া সি-১৩০ এর B থেকে J এর অন্য মডেলগুলো নিয়েও অামরা পরিকল্পনা শুরু করেছি । তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি ১৯৬৬ সাল থেকে বিমানে কারিগরী সহযোগিতা নিরাপত্তা প্রদান করে আসছে, যা আমাদের বিশ্বাসকে আরো শক্ত করেছে।
চুক্তি অনুযায়ী, মার্শাল সামগ্রিক মেরামত, লজিস্টিক সহয়তা একই সাথে ইঞ্জিনিয়ারিং সার্ভিস ও প্রদান করবে।কোম্পানিটি মডিফিকেশন জন্য ডিজাইন, উন্নয়ন ও বর্জ্য অপসারণ ক্ষেত্রেও আলাদা সুবিধা দেবার ক্ষেত্রেও আশ্বস্ত করেছে তারা।











