,

আইপিএলে জস বাটলারের অনন্য রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টানা ৫টি অর্ধশতরান করার নজির গড়লেন জস বাটলার। ২০১৮ সালে আইপিএলে রাজস্থানের হয়ে টানা ৫টি অর্ধশতরানের রেকর্ড করলেন এই ব্রিটিশ ব্যাটসম্যান।

এর আগে এই রেকর্ড ছিল একমাত্র বীরেন্দ্র শেবাগ। ২০১২ সালে এই বিরল নজির গড়েছিলেন তিনি। অতীতে বেঙ্গালুরুর হয়ে বীরুর রেকর্ড স্পর্শ করার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু অল্পের জন্য তা অধরাই থেকে যায়। আইপিএলে টানা ৪ অর্ধশতরানের করলেও পাঁচ নম্বরটি করা হয়নি তার।

উল্লেখ্য, রবিবার মুম্বাইয়ের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে বাটলার দলকে তো জেতালেনই একই সঙ্গে ৬ বছরের মাথায় ছুঁলেন শেবাগের রেকর্ডকেও।

প্রসঙ্গত, এই মৌসুমে রাজস্থানের হয়ে ছন্দে দেখা যাচ্ছে জস বাটলারকে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে তার সংগ্রহ ৫০৯। সর্বোচ্চ চেন্নাইয়ের বিরুদ্ধে ৯৫ রান। গড় ৫৬.৫৫। স্ট্রাইক রেট- ১৫৩.৭৭।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর