,

আনোয়ার ইব্রাহীম মুক্তি পাচ্ছেন মঙ্গলবার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কারাবন্দি রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহীম মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। এদিন তার পূর্ণাঙ্গ রাজকীয় ক্ষমা ঘোষণা করা হবে। এমনটিই জানিয়েছেন তার দলের নীতি-নির্ধারকরা।

দলীয় সূত্রে জানা গেছে , আনোয়ার ইব্রাহীমের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার তার রাজকীয় ক্ষমা ঘোষণা করা হবে।

একই সঙ্গে তিনি বন্দিদশা থেকে মুক্তি পাবেন। এর আগে শুক্রবার মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘোষণা দিয়েছিলেন, আনোয়ার ইব্রাহীমকে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজা আগং। তবে আনোয়ারের মুক্তির দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি মাহাথির। বলেছিলেন, দ্রুতই তার মুক্তি প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে কথিত সমকামিতার অভিযোগে ৭০ বছর বয়সী আনোয়ারকে জেলে পাঠান সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। তবে এই অভিযোগ প্রত্যাখান করেছেন আনোয়ার। তার দাবি, সমকামিতার অভিযোগ পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এই অভিযোগ তোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর