,

কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান শেষ পর্যায়ে: কাদের

news-image

কোটা আন্দোলন যৌক্তিক, আর এই যৌক্তিক আন্দোলনের সমাধান শেষ পর্যায়ে রয়েছে তাই ধর্য্য ধরে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার( ১৪ মে) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে মহিলা পরিষদের মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কোটা আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে । তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, একটি প্রজ্ঞাপন জারি করে যৌক্তিক পর্যায়ে সমাধান করা হবে বলেও জানান তিনি।

সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করে কেউ যেন রাজনীতি খেলা না খেলতে পারে। কেউ যেন তাদের কে নিয়ে অপরাজনীতি করতে না পারে। প্রধানমন্ত্রী আন্দোলনের বিষয়টি নিজেই স্বয়ংক্রিয়ভাবে দেখেছেন। খুব দ্রুতই চুক্তি সমাধান দেয়া হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নালিশ করা বিএনপি অভ্যাস। তারা কখনোই নির্বাচনে হারতে চায় না। নির্বাচনে জয়ের ২ মিনিট আগেও তারা নালিশ করে। রাজনীতি হচ্ছে জোয়ার-ভাটা। এটা কখনোই মানতে চায় না তাই তারা নালিশ করতে অভ্যস্ত।

নারীনেত্রী প্রসঙ্গ টেনে বলেন, নারীবান্ধব প্রধানমন্ত্রী নারীদের কথা মাথায় রেখেই তিনি সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন। বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগই নারী নেতৃত্বে এগিয়ে। নারীদের কথা মাথায় রেখে পরিকল্পনা অনুযায়ী নারীদের কথা বিবেচনা করে কাজ করে যাচ্ছেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, বিল্পব বড়ুয়া প্রমূখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর