,

জয় দিয়েই ওয়েঙ্গারকে বিদায় আর্সেনালের

news-image

স্পোর্টস ডেস্ক : হাডার্সফিল্ডকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শেষ করলো আর্সেনাল। এর মাধ্যমে কোচ আর্সেন ওয়েঙ্গারকেও এ্যাওয়ে ম্যাচটিতে জয় উপহার দিয়ে বিদায় জানালো ভক্ত, সমর্থকরা।

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ফ্রেঞ্চম্যান ওয়েঙ্গার মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। ম্যাচ শুরুর আগে তাই দীর্ঘদিনের বন্ধুকে উভয় দলের খেলোয়াড়রা গার্ড অব অনার দিতে ভুল করেননি। এই সময় ওয়েঙ্গার আর্সেনাল সমর্থকদের সাথে হাত মিলিয়ে তাদের অভিবাদনের জবাব দেন।

ম্যাচের ৩৮ মিনিটে এ্যারন রামসের লো ক্রস থেকে পিয়েরে-এমরিক অবামেয়াং আর্সেনালকে এগিয়ে দেন। এই জয়ের মাধ্যমে টেবিলের ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করলো আর্সেনাল। ওয়েঙ্গারের অধীনে এটাই লিগ টেবিলে গানার্সদের সর্বনিম্ন অবস্থান। কিন্তু তারপরেও ২০১৮ সালে অন্তত তারা শেষ পর্যন্ত এ্যাওয়ে ম্যাচে ওয়েঙ্গারকে জয় উপহার দিতে সমর্থ হলো।

ম্যাচ শেষে রামসে বলেন, ‘আমরা একটি এ্যাওয়ে ম্যাচে জয় চেয়েছিলাম। কিন্তু কোনোভাবেই পেরে উঠছিলাম না। অবশেষে ওয়েঙ্গারের বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দেয়াটা আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। তিনি শুধু আমাদের বলেছেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে, আর এভাবেই আমরা অন্য ম্যাচগুলোতে জয়ী হয়েছি। আগামী মৌসুমে তাকে ছাড়া মাঠে নামাটা সত্যিই কঠিন হবে। তার কাছে আমরা চির কৃতজ্ঞ।’

এটি ছিল ওয়েঙ্গারের আর্সেনালের হয়ে ১২৩৫তম ম্যাচ। প্রিমিয়ার লীগে প্রথমবার খেলতে এসেই নিজেদের আগামী মৌসুমেও টিকিয়ে রাখতে পেরে হাডার্সফিল্ড ম্যাচ শেষে উদযাপন করেছে। একইসাথে ওয়েঙ্গারকে বিদায় জানাতে গিয়ে তারাও কোন কিছুর কমতি রাখেনি। ম্যাচ শুরুর সাথে সাথে একটি প্লেন মাঠের উপর দিয়ে উড়তে দেখা গেছে যাতে একটি ব্যানারে লেখা ছিল, ‘আর্সেন, আমরা তোমাকে অনেক মিস করবো।’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর