,

বাংলাদেশ থেকে লোক নিয়ে ভোট লুটের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পঞ্চায়েত নির্বাচনে বাংলাদেশ থেকে লোক নিয়ে বুথ দখলের চেষ্টা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। সোমবার এমন অভিযোগ করেছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, বাংলাদেশ থেকে শ’খানেক লোক এসে বুথ দখল করার চেষ্টা করেছে। ওরা বিজেপি ও সিপিএমের লোক। এ খবর দিয়েছে জি নিউজ।

খবরে বলা হয়, নির্বাচনের শুরুতেই চব্বিশ পরগণা জেলার বনগাঁর বাগদায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে । সোমবার ভোর রাতে প্রায় ১৫ থেকে ২০জন বহিরাগত দুষ্কৃতির একটি দল বুথে ঢুকে পড়ে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা চালায়। তবে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি বুঝতে পেরে বুথের দিকে ছুটে যান। বাসিন্দাদের একযোগে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। তবে তার আগেই ১০জনকে আটক করে মারধর করা হয়।

পুলিশি জেরায় আহতরা দাবি করে, তৃণমূলের এক নেতা তাদের এই কাজে পাঠিয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি পাল্টা অভিযোগ করেন, ‌’এই ঘটনার পেছনে বিজেপির সক্রিয় ভূমিকা রয়েছে। ভোট দিতে প্রতিবেশী বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা কার্তিক, হরেন, নির্মল ও গণেশ ঘোষের নেতৃত্বে বুথ দখল করতে এসেছিল বহিরাগতরা। গ্রামবাসীরা তাদের তাড়া করে। দু’তিনজনকে মারধর করে। এটা সীমান্ত এলাকা, বিএসএফ সেভাবে সক্রিয় ছিল না। পুলিশের পক্ষে একসঙ্গে ১০০লোককে আটকানো সম্ভব নয়। গ্রামের বাসিন্দারা প্রতিহত করেছে। বিজেপি বিভিন্ন লোককে নিয়ে এসেছে বাড়ি বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। এটা তারই ফল।’

তবে বিজেপি পাল্টা দাবি করেছে, ‘নেশা করে আছেন ওই মন্ত্রী। এদিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের জেরে বুথটিতে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে। কেননা ব্যালট বাক্স খুঁজেই পাওয়া যায়নি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর