,

বড় ভাইয়ের হাতে ছোট ভাইসহ নিহত দুই

news-image

ডেস্ক রিপোর্ট : সদর উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই ও তার শ্যালক খুন হয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার ভোটের ঘর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মাসুম (৪২) ও তার শ্যালক জাহিদ (৩৫)। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করেছে।

পুলিশ জানায়, পৈত্রিক জমি নিয়ে মামুন এবং তার ছোট ভাই মাসুমের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রবিবার দিবাগত রাতে মামুন লোকজন নিয়ে মাসুমের ওপর হামলা চালান। এ সময় মাসুমকে ছুরিকাঘাত করা হয়। শ্যালক জাহিদ মাসুমকে বাঁচাতে এলে তাকেও কুপিয়ে আহত করে তারা। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার এসআই রোজিনা বলেছেন, এই ঘটনায় রাতেই অভিযুক্ত মামুনের ছেলে শরিফ (২২) ও আরিফকে (১৯) আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর