,

টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

news-image

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলে “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগানকে সামনে নিয়ে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) উদ্যোগে এ আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরিফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আবু নাঈম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. বালা মিয়া প্রমুখ।

এ সময় টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর