,

৫০ হাজার টনের ‘দৈত্যাকার’ রণতরী সমুদ্রে ভাসালো চীন

news-image

অনলাইন ডেস্ক : পরাশক্তি হিসেবে বিশ্বে নিজেদের স্থান পাকাপোক্ত করতে ক্রমেই এগিয়ে যাচ্ছে চীন। এরই ধারাবাহিকতায় নিজেদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করছে দেশটি। এবার প্রথমবারের মতো নিজেদের তৈরি বিমানবাহী একটি রণতরী পরীক্ষামূলকভাবে সমুদ্রে ভাসালো চীন।

রবিবার সকালে দেশটির লিয়নিং প্রদেশের একটি বন্দর থেকে রণতরীটি সমুদ্রে যাত্রা করে। ৫০ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ যুদ্ধজাহাজ ২০২০ সালে পরিপূর্ণভাবে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এবং চীনা নৌবাহিনীতে যোগ দেবে। এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের যুদ্ধজাহাজ কুজনেতসব এর আদলে তৈরি করা হলেও রণতরীটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। আপাতত এই রণতরীর নাম রাখা হয়েছে টাইপ ০০১এ।

এটি চীনের দ্বিতীয় রণতরী হলেও নিজের তৈরি প্রথম রণতরী। চীন প্রথম রণতরীটি ২০১২ সালে ইউক্রেনের কাছ থেকে কিনেছিল। সেটি ছিল সোভিয়েত ইউনিয়নের সময়কার একটি বিমানবাহী রণতরী।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, নতুন এ রণতরী নির্মাণের মাধ্যমে চীন তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের তৈরি বিমানবাহী রণতরীর পরীক্ষামূলক যাত্রা শুরু করল বেইজিং। এই রণতরীটির আকার আরও বড় করা হবে। করা হবে আরও উন্নত।

উল্লেখ্য, প্রতিবছরই চীনের সামরিক ব্যয়ও বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের পরই চীনের সামরিক ব্যয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর