,

কবজির ব্যথা আছে?

news-image

দীর্ঘ সময় ধরে একটানা কাজ করলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এর মধ্যে আছে হাত ব্যথার সমস্যাও। এটি মূলত হয় সঠিক নিয়ম না জেনে হাতের অতিরিক্ত ব্যবহারের কারণে। চিকিৎসকরা এ জন্য বেশির ভাগ সময় কারপাল টানেল সিনড্রোমকে দায়ী করেন।

লক্ষণ
কারপাল টানেল সিনড্রোমের লক্ষণ হলো হাতের কবজি কিংবা হাতের তালুর গোড়ার দিকে তীব্র ব্যথা হবে। যে স্থানটি টেবিলে থাকে সেই অংশের ‘টেন্ডন’ (রগ) এবং ‘নার্ভ’ (স্নায়ু) এতে আক্রান্ত হয়। অনেক সময় ব্যথা ছাড়াও অস্বস্তি, আশপাশের পেশিতে ব্যথা, অসাড়তা, বিশ্রামের সময় বা রাতে ব্যথা, কবজি শক্ত হয়ে যাওয়া এবং হাতে শক্তি না পাওয়ার মতো সমস্যা দেখা যায়। এ সমস্যা থেকে মুক্তির জন্য কয়েকটি উপায় আছে—

স্ট্রেচ
হাতের স্ট্রেচ করুন নিয়মিত। এতে হাতের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ব্যথা লাঘব হবে। স্ট্রেচ করার জন্য অনেক কিছুই ব্যবহার করা যেতে পারে।

বিশ্রাম
একটানা কম্পিউটারে বা অন্যান্য হাতের কাজ করলে এ ব্যথা হতে পারে। তাই প্রতি ঘণ্টার কাজে তিন থেকে পাঁচ মিনিট হাতকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে।

সরঞ্জাম পরিবর্তন
কম্পিউটার ও কি-বোর্ডের কারণে এ সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে হাতের সঙ্গে মানানসই কি-বোর্ড ও মাউস ব্যবহার করতে হবে। টেবিলের উচ্চতা কিংবা অন্য কোনো সরঞ্জামের কারণে সমস্যা হলে সেগুলোও বদলাতে হবে।

চিকিৎসকের সহায়তা
সমস্যার সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ধরনের সমস্যা সমাধানে অস্ত্রোপচারসহ নানা চিকিৎসা পদ্ধতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর