,

ঢাকা-চট্টগ্রাম রুটে পরিবহণ ধর্মঘট স্থগিত

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম রুটে সোমবারের বাস ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিকরা। আগামী ২৫ দিনের মধ্যে ফেনী ওভারপাস নির্মাণ কাজ শেষ করার আশ্বাসে এ পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ওই ওভারপাস নির্মাণ কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের, এলোমেলো হচ্ছে বাসের সূচি।

এই প্রেক্ষাপটে যানজট নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছিলেন পরিবহন মালিকশ্রমিকরা।

রোববার সকালে তারা ধর্মঘটের ঘোষণা দেয়ার পর দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২৫ দিনের ফেনী ওভারপাস নির্মাণ কাজ শেষ করার ঘোষণা দেন।

পরে রাতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।

ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে বেশ কিছু দিন ধরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে গত কয়েক দিন এ যানজট মহিপাল ছাড়িয়ে কুমিল্লা ও চট্টগ্রামে গিয়ে ঠেকেছে।

পাঁচ থেকে ছয় ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা গেলেও এখন তা ১৫ থেকে ১৭ ঘণ্টায় গিয়ে ঠেকেছে। এতে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারায় গন্তব্যের পথ পরিবর্তন করে উল্টোপথে ফিরে আসারও ঘটনা ঘটছে।

এই অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবহন মালিক নেতা কফিল সকালে বলেছিলেন, ফেনী ও দাউদকান্দিতে চলমান এ যানজটে একদিকে যাত্রী ভোগান্তি বেড়েছে আবার অন্যদিকে পরিবহন মালিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর