,

খুলনায় মধ্যরাতে প্রচারণা শেষ, ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

news-image

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজিবি টহল শুরু করেছে। রবিবার দুপুর থেকে টহল শুরু করে বিজিবি। ১৬ প্লাটুনে মোট ৬৪০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি খুলনা সদর দফতরের টুআইসি মেজর হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার প্রচারণার শেষ দিনে খণ্ড খণ্ড আকারে মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা। আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে। ১৫ মে (মঙ্গলবার) খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেনের নেতৃত্বে ২৯ সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক টিম দুপুর থেকে পর্যবেক্ষণ কাজ শুরু করেছে।আগামীকাল সোমবার দুপুর থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স বিতরণ শুরু হবে।

১৫৬১টি ভোটকক্ষের প্রতিটির জন্য একটি করে ও মোট ২৮৯টি ভোটকেন্দ্রের প্রত্যেকটির জন্য অতিরিক্ত হিসেব আরও একটি করে ব্যালট বাক্স বরাদ্দ রাখা হয়েছে। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুপুরে এগুলো বিতরণ করা হবে। প্রিজাইডিং অফিসাররা এসব সামগ্রী গ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর