,

গাজীপুরে ভোট ২৬ জুন

news-image

আদালতের নির্দেশে স্থগিত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৬ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ সিটিতে ১৮ জুন থেকে প্রচারণা চলাতে পারবেন প্রার্থীরা। তবে সেখানকার জন্য নতুন করে কোনো তফলিস ঘোষণা করা হয়নি। আগের প্রার্থীরাই ভোট অংশ নিতে নেবেন।

রোববার বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক সচিবসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু এর মধ্যেই ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন আদালত।

বৃহস্পতিবার নির্বাচন স্থগিতের আদেশ বাতিল করে আগামী ২৮ জুনের মধ্যে ভোট করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর