,

মায়ের পরামর্শ ছাড়া চলতে পারি না : মোনালিসা

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মায়ের কাছ থেকেই সততা ও নীতিবোধের শিক্ষা প্রথমে পেয়েছি। এখনো মায়ের পরামর্শ ছাড়া চলতে পারি না।’ কথাগুলো মা দিবসে বলেছেন মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা।

মোনালিসার মা মমতাজ বেগম মেয়েকে ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমী হতে শিখিয়েছেন। এনটিভি অনলাইনকে মমতাজ বেগম বলেন, ‘মিডিয়ায় মোনালিসা যখন পথচলা শুরু করেছে তখন আমি ওকে একা কোথাও ছাড়িনি। সঙ্গেই ছিলাম। আজ মেয়ের জন্য আমার নিজের জন্য অনেক গর্ব হয়।’

মোনালিসা তাঁর এত দূর আসার পেছনে পুরো কৃতিত্ব দিতে চান তাঁর মাকে। বললেন, ‘মায়ের উৎসাহ ছাড়া আমি মোনালিসা হতে পারতাম না। সব অবদান মায়ের।’

মা দিবস উপলক্ষে আজ মায়ের সঙ্গে বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে মোনালিসা লিখেছেন, ‘সব কিছুর শান্তি মায়ের কোল, হাসি আর ভালোবাসা।’

মোনালিসার নাম রেখেছেন তাঁর মা-বাব। মোনা নামটি রেখেছেন তাঁর বাবা আর লিসা নামটি রেখেছেন তাঁর মা।

মায়ের উৎসাহে ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন মোনালিসা। এক সময় নৃত্যশিল্পীই শুধু হতে চেয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে মডেলিং ও অভিনয় জগতে পা রাখেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর