,

মা দিবসে বলিউড তারকাদের টুইট

news-image

সন্তান যতো বড়ই হোক, যতোই খ্যাতি অর্জন করুক মায়ের কাছে সে সবসময়ই ছোট। সন্তান সুস্থ থাকলেও মায়ের চোখে সে সবসময় রোগাটে। সন্তানের জন্য নিজের সবকিছু ত্যাগ করে নিজেকে নিঃশেষ করতে পারে একমাত্র মা-ই।

আজ মা দিবস। যদিও সন্তানের জন্য প্রতিটি দিনই মা দিবস। তবুও ‘মা’ শব্দটিকে বিশেষভাবে সম্মানিত করতে একটি দিন শুধুই মায়ের জন্য বরাদ্দ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও আজ শুধু মা-ময়। অভিনেতা-অভিনেত্রীরাও তাদের মায়ের ছবি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।

ছেলে অমিতাভ বচ্চনের কপালে তিলক পরিয়ে দিচ্ছেন তেজী বচ্চনবলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন লিখেছেন, “মায়ের মতো কোনো ছায়া নেই, মায়ের মতো কোনো সমর্থন নেই, মায়ের মতো কোনো অভিভাবক নেই এবং মায়ের মতো কোনো ভালোবাসা নেই। মা দিবসে সকল মায়েদের আমার শ্রদ্ধা জানাই।”

মা আশা হুদার সঙ্গে রণদীপ হুদাঅভিনেতা রণদীপ হুদা মায়ের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘মায়ের হাসির সঙ্গে কোন কিছুর তুলনা হয় না। আজকের দিনটি শুধুই মায়ের জন্য।’

নাতনি ইনায়ার সঙ্গে শর্মিলা ঠাকুরসোহা আলি খান তার মা শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়ার একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে সোহা লিখেছেন, “এক মা থেকে অন্য মা। শুভ মা দিবস”

মায়ের কোলে তাপসী পান্নুঅভিনেত্রী তাপসী পান্নু টুইটারে মায়ের ছবি শেয়ার করেছেন।

ইয়ামি গৌতম মা ও বোনদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ মা দিবস আমার পৃথিবী। আমার সুন্দরী মা।’

মা পুণম সিনহার সঙ্গে সোনাক্ষী সিনহাসোনাক্ষী সিনহা লিখেছেন, “শুভ মা দিবস আমার প্রথম রোল মডেল, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম বন্ধু।”

রাভিনা ট্যান্ডন টুইটারে মায়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য সত্যি বিশেষ। শুভ জন্মদিন ও শুভ মা দিবস মা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে