,

বন্ধ হচ্ছে প্রিয়াঙ্কার ‘কোয়ান্টিকো’

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের ছোট পর্দায় আর দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে। তার টিভি ধারাবাহিক ‘কোয়ান্টিকো’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবিসি টিভি নেটওয়ার্ক। বর্তমানে ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুম চলছে। এটি শেষ হয়ে গেলে আপাতত মার্কিন টেলিভিশনে আর দেখা যাবে না প্রিয়াঙ্কাকে।

নাটকটির অন্যতম অভিনেতা কাল পেন সিরিয়ালটির বন্ধ হয়ে যাওয়ার খবর উল্লেখ করে প্রিয়াঙ্কাকে টুইট করেছেন, চল, তাহলে একটা সিনেমা করা যাক। জবাবে প্রিয়াঙ্কা বলেছেন, নিশ্চয়, নিশ্চয়।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গল্প নিয়ে এগিয়েছে কোয়ান্টিকো। প্রিয়াঙ্কাকে প্রথম দিকে এখানে দেখা যায় এফবিআইয়ের শিক্ষানবিশ অ্যালেক্স প্যারিসের ভূমিকায়, যাকে জঙ্গি বলে সন্দেহ করা হয়। পরে গল্প আরও এগিয়েছে, প্রিয়াঙ্কার চরিত্রেও আসে নানামুখী পরিবর্তন।

ছোট পর্দায় না থাকলেও হলিউডের বড় পর্দায় ঠিকই থাকবেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’ ছবি দিয়ে হলিউড চলচ্চিত্রে অভিষেক হয় তার। বর্তমানে ‘আ কিড লাইক জেক’ ও ‘ইজন’ট ইট রোম্যান্টিক’ নামে হলিউড ছবি রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে। তিন বছর পর হিন্দি ছবির কাজও হাতে নিয়েছেন। শীঘ্র সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর